খুলনায় যাত্রীবেশে ভ্যানচালককে খুন
এশিয়া পোস্ট নিউজ, খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলায় সমির ভট্ট নামে এক ভ্যানচালককে কুপিয়ে খুন করেছে যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা।
শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে সমির ভট্ট ভ্যানে যাত্রী নিয়ে মোল্লাডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে সড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যায়।
পরে সমিরের গোঙানির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার চেষ্টা করেন। গুরুতর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জামিল জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয় :খুলনা





