logo

সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে সেলিম মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিংড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মোল্লা গুরুদাসপুরের চাঁচকৌড় বাজার এলাকার বাবলু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেলিম মোল্লা মোটরসাইকেলে বগুড়া থেকে নাটোর যাচ্ছিলেন। পথে সিংড়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মেরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ছাড়া দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।