logo

খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না: এমপি হানজালা

খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না: এমপি হানজালা

খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর–১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। 

শুক্রবার (১৩ মার্চ) শিবচর উপজেলার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানে এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির পরাজিত প্রার্থীর বক্তব্যের প্রসঙ্গ টেনে পীরজাদা আহমাদ হানজালা বলেন, আর কোনো চাঁদাবাজকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, আমার চুপ থাকাকে দুর্বলতা ভাবলে আপনারা ভুলের মধ্যে আছেন। আমি প্রতিহিংসার রাজনীতি নয়, নতুনত্বের রাজনীতি দেখতে চাই। 

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে আপনারা আমার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়াচ্ছেন।  আমি হানজালা, বিএনপি খোঁচাখুঁচি করলে এ দেশে থাকতে পারবে না। আপনারা বলেন, শিবচরে ভোট কারচুপি হয়েছে, এ কথা কুকুর-বিড়ালকে বললেও বিশ্বাস করবে না।

বিএনপিকে তাদের কর্মীরাই ডুবাবে উল্লেখ করে এমপি হানজালা বলেন, আমার চুপ থাকাকে দুর্বলতা ভাবলে আপনারা ভুলের মধ্যে আছেন। প্রতিহিংসা নয়, নতুনত্বের রাজনীতি চাই। আমরা কোনো নেতা নিয়ে চলিনি, আমরা সাধারণ কর্মী নিয়ে নির্বাচনে বিজয় লাভ করেছি।

সবশেষে তিনি বলেন, আমি শিবচরে ৩৫ বছরের আধিপত্যের রাজনীতি ভেঙে দিয়েছি। এ বিজয় কোনো টাকা-পয়সার মাধ্যমেই অর্জন করা যায়নি, আপনাদের ভালোবাসার মাধ্যমেই এ বিজয় অর্জন হয়েছে। আমাকে পরাজিত করার জন্য সকল বড় দলগুলো একত্রিত হয়েছিল, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি বিজয় অর্জন করেছি।

ইফতার ও দোয়া মাহফিলে জোটের অন্যান্য নেতাদের মধ্যেই উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ (রহ) সপ্তম পুরুষ মাও. জিয়াউদ্দিন আহমাদ ত্বহা, বাংলাদেশ জামায়েতে ইসলামীর পৌরসভার আমির বেলায়েত হোসেন প্রমুখ।