Advertisement

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, জয়পুরহাট
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার তেঘর নারায়ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন একই উপজেলার পাকারমাথা এলাকার হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুপুরে সাগর তেঘর নারায়ণপাড়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে।

বিষয় :জয়পুরহাট