রূপগঞ্জে কৃষক দলের খসড়া কমিটির প্রতিবাদে জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা কৃষক দলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা কৃষক দল। তাদের দাবি, জেলা কৃষক দলের অনুমোদন ছাড়াই ওই খসড়া কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও বাজারের কৃষক দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন মিয়া বলেন, কয়েকদিন আগে কৃষক দলের কিছু নেতাকর্মী রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের বাসায় যান। সেখানে তাকে দিয়ে কৃষক দলের খসড়া কমিটি পড়ে শোনানোর কথা বলা হয়। পরে তিনি ওই খসড়া কমিটি পড়ে শোনান।
তবে ওই খসড়া কমিটিতে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের কোনো অনুমোদন নেই বলে দাবি করেন ডা. শাহিন মিয়া।
তিনি আরও বলেন, রূপগঞ্জ উপজেলা কৃষক দলের কমিটিতে কোনো পরিবর্তন আনতে হলে রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনকে সঙ্গে নিয়ে বসে আলোচনা করে তা ঘোষণা দেওয়া হবে।
তিনি বলেন, পূর্বের যে রূপগঞ্জ উপজেলা কৃষক দলের কমিটি, সেটি এখনো বহাল রয়েছে।


