গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতা শিবলু গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, দেশবিরোধী নাশকতার পরিকল্পনায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে অংশগ্রহণ করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে আওয়ামী লীগের ব্যানারে সোহেল রানা শিবলুর বিরুদ্ধে মিছিল করার অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
