logo
Advertisement

ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজময়মনসিংহ
ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার
তারাকান্দা থানা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার বিষকা নোগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত একরামুল (৪৫) একই উপজেলার বিষকা নোগুয়া গ্রামের আব্দুল গনির ছেলে। অভিযুক্ত আল আমিন নিহতের বড় ভাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একরামুল ও তার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিকেলে প্রতিবেশীর জানাজায় যাচ্ছিলেন একরামুল। পথে কিছা বাজার এলাকায় তার ভাই ও ভাতিজার সঙ্গে দেখা হলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আল আমিন ধারালো ছুরি দিয়ে একরামুলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাশিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।