logo

ধামরাইয়ে তরুণীর বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

ধামরাইয়ে তরুণীর বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মরদেহ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

ঢাকার ধামরাইয়ে এক তরুণীর বাড়ি থেকে কাজী সাঈম নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণী ও তার মাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ের সঙ্গে কাজী সাঈমের দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণীর বাড়িতে সাঈমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।