Advertisement

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জুলাই শহীদ দিবসে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: এশিয়া পোস্ট

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে তা সম্পন্ন হবে।

জুলাই শহীদ দিবসে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন বলেন, বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ ও আহত পরিবারের পাশে সরকার রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সময় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং আহত ও শহীদ পরিবারের পাশে থেকে কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।

বিষয় :টাঙ্গাইল