logo

শাশুড়িকে কুপিয়ে হত্যার পর মরদেহ বস্তায় লুকিয়ে রাখেন পুত্রবধূ

শাশুড়িকে কুপিয়ে হত্যার পর মরদেহ বস্তায় লুকিয়ে রাখেন পুত্রবধূ

যশোর শহরের বেজপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে শ্বাশুড়িকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে তাদের বাসার সামনে একটি বস্তার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সকিনা বেগম (৬০) ওই এলাকার বাসিন্দা লালচাঁদ খলিফার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে সকিনা বেগমের ছেলে শহিদুল তার কর্মস্থলে যান। যাওয়ার সময় তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খাবার খেয়ে নিতে বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। তখন শহিদুল তার মায়ের খোঁজ করলে মরিয়ম জানান, তিনি বাইরে গেছেন। রাত প্রায় ১০টার দিকে বাড়িতে ফিরে শহিদুল তার মাকে না পেয়ে আবারও খোঁজ নেন। তখনও একই কথা বলা হলে বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়। পরে তিনি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। 

পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসার সামনে একটি বস্তার মধ্যে মরদেহ দেখতে পান শহিদুল। পরে তিনিসহ তার বোন মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, বেজপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত পূত্রবধূকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি প্রাথমিকভাবে জানান, পারিবারিক কলহের কারণে শাশুড়িকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে।