logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

সিলেটে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

মারা যাওয়া শিশুরা হলো সুনামগঞ্জের ছাতক উপজেলার রফিক উল্লার মেয়ে মুনতাহা জান্নাত ফারিহা, দোয়ারাবাজার উপজেলার সুমন দাসের ছেলে বর্ষণ এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শতলাল দাসের মেয়ে প্রিয়নশী দাস।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২১ জনে। জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সিলেটে ১০১ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৪০ জনে। এর মধ্যে সুনামগঞ্জে ৯২৬ জন, সিলেটে ৪৬৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন এবং মৌলভীবাজারে ১৭২ জন রয়েছেন।

একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৪ জন। এর মধ্যে সিলেটে ১১০ জন, হবিগঞ্জে ৪০ জন, সুনামগঞ্জে ৯ জন এবং মৌলভীবাজারে পাঁচজন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫৫০ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৩ জন চিকিৎসা নিচ্ছেন।