জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক তিনটি ডায়ালাইসিস মেশিন চালু

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং এর অঙ্গ প্রতিষ্ঠান মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের ডায়ালাইসিস ইউনিটে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক তিনটি নতুন ডায়ালাইসিস মেশিন সংযোজন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্মানির তৈরি উচ্চপ্রযুক্তির ‘বি. ব্রাউন’ ব্র্যান্ডের হেমোডায়ালাইসিস মেশিনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সাধারণ সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্যনির্বাহী সদস্য ডা. মো. হাফিজুল ইসলাম এবং মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেসের সহকারী পরিচালক গোলাম রসুল রকেট। এছাড়া হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
.png)





