logo
Advertisement

ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
নীলফামারী, রংপুর
ডোমারে মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেপ্তার
বিপুল পরিমাণ মাদকসহ মাদক সম্রাজ্ঞী রুপা বেগম গ্রেপ্তার। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারী জেলার ডোমারে পুলিশের এক বিশেষ অভিযানে মাদক সম্রাজ্ঞী রুপা বেগমকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক সামগ্রী উদ্ধার করা হয়। রুপা বেগম ছোট রাউতা কাজী পাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট রাউতা কাজী পাড়ায় অবস্থিত রুপা বেগমের বাড়িতে পুলিশের একটি চৌকস দল অভিযান চালায়। সেখান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, রুপা বেগমের বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টিরও বেশি মামলা রয়েছে। এমনকি একাধিক মামলায় তার সাজাও হয়েছে। তবুও জামিনে বের হয়ে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। তার কারণে এলাকার যুবসমাজ মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে। পুলিশ প্রতিবার তাকে গ্রেপ্তার করলেও জেল থেকে বেরিয়ে এসে তিনি আবারও এই অবৈধ পেশায় সক্রিয় হন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ মাদক সম্রাজ্ঞী রুপাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।