নরসিংদীতে ভাগাড় থেকে পুলিশের সোর্সের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, নরসিংদী
নরসিংদীতে ভাগাড় থেকে পুলিশের সোর্সের মরদেহ উদ্ধার
মাধবদী থানা। ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে দিগন্ত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দিগন্ত (২০) শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন। দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার (২৮ জুন) বিকেলে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলে বাসা থেকে বের হন দিগন্ত, পরে আর বাড়ি ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে নরসিংদী-মদনপুর সড়কের পাশে খরমদী এলাকায় ময়লার স্তূপে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা দিগন্তকে শনাক্ত করেন।

পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আমাদের সঙ্গে কাজ করতেন। পরে আইনি কার্যক্রম চলছে।