logo

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি অনুমোদন

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি অনুমোদন
বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

বগুড়া মহানগর বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরীকে (হিরু)। সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. মশিউর রহমান শামীম। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. মনিরুজ্জামান মনি। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মাহমুদুল হাসান তুহিনকে এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সোলাইমান আলীকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শিগ্‌গিরই ঘোষণা করা হবে।

সম্প্রতি বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করে সরকার। এর পরপরই বিএনপির বগুড়া শহর কমিটিকে মহানগর কমিটিতে রূপান্তর করা হয়। হামিদুল হক চৌধুরী হিরু ও মনিরুজ্জামান মনি বিএনপির বগুড়া শহর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।