logo
Advertisement

নাটোরে ট্রাকের ধাক্কায় উল্টে গেল পুলিশের গাড়ি, আহত ৪

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
নাটোরে ট্রাকের ধাক্কায় উল্টে গেল পুলিশের গাড়ি, আহত ৪
হাসপাতালে আহত পুলিশ সদস্যরা। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় পুলিশের একটি গাড়ি উল্টে গেছে। এতে জেলা পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

Advertisement

বুধবার (১৭ জুন) সাড়ে ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জেলা পুলিশ লাইন্সে কর্মরত এএসআই আবু সায়েম ও নায়েব শাহীন আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর আহত এসআই আব্দুল মালেক ও গাড়িচালক মেহেরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, পাবনার রূপপুরে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তায় ছিল পুলিশের দলটি। নাটোর থেকে পাবনা যাওয়ার পথে নয়াবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।