logo

রাজশাহীতে লাইসেন্সবিহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে লাইসেন্সবিহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করার অপরাধে একটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআইর গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করায় নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত মেসার্স ন্যাশনাল বেকারি প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।