logo
Advertisement

আ.লীগ নেতাকর্মীদের ধরে প্রশাসনের হাতে তুলে দিতে বললেন পাটওয়ারী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
আ.লীগ নেতাকর্মীদের ধরে প্রশাসনের হাতে তুলে দিতে বললেন পাটওয়ারী
কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কুমিল্লায় পৌঁছালে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কুমিল্লায় যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন।

কুমিল্লাবাসীর সাহসিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ জেলার মানুষ কখনো সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও কোনো চাঁদাবাজদের কাছে মাথানত করবে না। আন্দোলনকারীদের মাঠ ছাড়লে চলবে না; সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশেই হবে।

১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে এবং বুকের তাজা রক্ত দিয়ে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলার আনাচে-কানাচে ১১ দলীয় ঐক্যের রাহবার ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নিন। যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে; সেই দফা হলো সরকারের পদত্যাগ।

এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথের আন্দোলন জোরদার করার আহ্বান জানান। ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের এই লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লার সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নানা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

বিষয় :