logo

পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার সাদ্দাম শিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ছবি: এশিয়া পোস্ট

পটুয়াখালীর কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে সাদ্দাম শিকদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশের দেওয়া মামলার তথ্য অনুযায়ী, সাদ্দাম শিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় দায়ের করা দুটি মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে তার নাম রয়েছে। এর মধ্যে প্রথম মামলাটি ২০২৪ সালের ২৫ আগস্ট দায়ের করা হয়। অন্যটি ২০১৭ সালের ২২ জুন মহিপুর থানায় দায়ের করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে সাদ্দাম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।