logo

পুকুর সেচতে গিয়ে মিলল গুলিসহ পিস্তল

পুকুর সেচতে গিয়ে মিলল গুলিসহ পিস্তল

ভোলার পুকুর থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই পিস্তলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকার মো. জসিমের পুকুর থেকে ওই গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে জসিমের পুকুর সেচ দেওয়ার সময় ওই পিস্তলটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি উদ্ধার করেন। 

এ বিষয়ে ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড গুলিসহ ওই পিস্তলটি উদ্ধার করেছি। তবে এটি দেশি নাকি বিদেশি এখনও নিশ্চিত হতে পারিনি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জসিমের পুকুর সেচ দেওয়ার সময় পিস্তলটি দেখতে পেয়ে আমাদের খবর দেন।