logo
Advertisement

চুয়াডাঙ্গায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাইম কারাগারে

চুয়াডাঙ্গায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাইম কারাগারে
গ্রেপ্তার নাইম পারভেজ সজল। ছবি: পুলিশের সৌজন্যে

চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চুয়াডাঙ্গা পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. নাইম পারভেজ সজলকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় পৌর এলাকার আরামপাড়া রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাইম পারভেজ সজল আরামপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর থানার ২০২৪ সালের ৩ অক্টোবরের একটি ফৌজদারি মামলার (জিআর নম্বর-২০৩) তদন্তপ্রাপ্ত আসামি।

থানা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।