logo

আত্রাইয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

আত্রাইয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
আত্রাই থানা। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

​নিহত রোহান ইসলাম আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওই এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। শিশু রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

​এই ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম জানান, বজ্রপাতে শিশুটির মৃত্যুর সংবাদটি স্থানীয়ভাবে পুলিশকে জানানো হয়েছে।