খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
এশিয়া পোস্ট নিউজ, ঝিনাইদহ

ঝিনাইদহে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (২০ মে) দিবাগত রাত তিনটার দিকে কোটচাঁদপুরের সাবদালপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন পার হওয়ার সময় রেললাইন বসে যায়। খবর পেয়ে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।
