logo
Advertisement

বগুড়ায় ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড
আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ায় কন্যাকে ধর্ষণ মামলায় আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা দায়রা জজ) মারুফ হোসেন এ রায় ঘোষণা দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এশিয়া পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগর।

মামলার বরাত দিয়ে আলী আসগর বলেন, ২০২০ সালে ৩১ অক্টোবর ভুক্তভোগী শিশুর মা (আসামির দ্বিতীয় স্ত্রী) বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। শিশুটি তার বাবা ও সৎমায়ের (আসামির তৃতীয় স্ত্রী) সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত। ২১ অক্টোবর সকাল সাড়ে ৪টার দিকে অন্যান্য দিনের মতো শিশুটির সৎমা স্থানীয় চাতালে ধান সেদ্ধ করতে চলে যান। সে সময় আসামি তার মেয়েকে ধর্ষণ করেন। সেই সঙ্গে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন।

তিনি আরও বলেন, এই ঘটনার পরে শিশুটির আচরণে পরিবর্তন আসে। সে বাড়ির কাজ করা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সৎমা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি তার সৎমাকে ঘটনাটি জানায়। স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ বিশ্বাস না করে তিনি অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন। অত্যাচার থেকে মুক্তি পেতে শিশুটি তার দুই সহপাঠীকে ঘটনাটি জানায়। তাদের মাধ্যমে জেনে গ্রামের বাসিন্দারা থানায় অভিযোগ করেন।

অ্যাডভোকেট আলী আসগর বলেন, সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন শেষে আদালত একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিষয় :