Advertisement

রাঙামাটিতে নৌযান শুমারি শুরু ২০ আগস্ট

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
রাঙামাটিতে নৌযান শুমারি শুরু ২০ আগস্ট
রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভা। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটিতে জেলা পর্যায়ের নৌযানসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ‘নৌযান শুমারি’ সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন নূয়েন খীসা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. নুর উজ জমান সভায় মূল উপস্থাপনা করেন।

সভায় জানানো হয়, ২০২২ সালের শুমারিতে ৪২২টি ঘাটে ৪ হাজার ২৯৬টি নৌযানের তথ্য পাওয়া গিয়েছিল। ২০২৬ সালের প্রাথমিক তথ্যে ৫৭০টি ঘাটে ৭ হাজার ৮৯৮টি এবং ঘাটের বাইরে আরও ১ হাজার ৮৫৯টি নৌযানের সন্ধান পাওয়া গেছে।

বক্তারা জানান, সঠিক তথ্য না থাকায় দুর্ঘটনার পর মালিক বা চালককে খুঁজে পাওয়া এবং সরকারি সহায়তা প্রদান কঠিন হয়ে পড়ে।

আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০৮ জন গণনাকারীর মাধ্যমে জেলায় নতুন করে শুমারি পরিচালিত হবে।

কোনো ইঞ্জিনচালিত নৌযান যেন বাদ না পড়ে, সে বিষয়ে জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া মালিকদের হয়রানি বন্ধে জেলায় বিআইডব্লিউটিএ অফিস স্থাপনের বিষয়েও আশ্বাস দেন তিনি।

বিষয় :