logo

ধর্ষণ মামলায় কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

সাভারের ‎আশুলিয়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন ওরফে বিপি ইমরানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। তাকে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (‎১৫ মার্চ) বিকেলে আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এক নারীর অভিযোগের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) মধ্যরাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার নিজ বাসা থেকে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ বিপি ইমরান মামলার বাদীর বাসায় ঢুকে তার ১৫ বছর বয়সি মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন। ওই দিন রাতেই মা ও মেয়েকে বাসায় ডেকে নিয়ে মারধর করেন। এ ঘটনায় আহত মা-মেয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার একদিন পর ১৪ মার্চ আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। এ মামলায় বিপি ইমরানকে গ্রেপ্তার করা হয়। 

‎আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার এশিয়া পোস্টকে বলেন, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিন দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।