logo

বগুড়ায় হাম আক্রান্ত ৪ শিশু হাসপাতালে, উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৩

বগুড়ায় হাম আক্রান্ত ৪ শিশু হাসপাতালে, উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৩

বগুড়ায় হামে আক্রান্ত চার শিশু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ২৩ শিশু হাসপাতালে ভর্তি আছে। তবে আক্রান্ত বা উপসর্গ নিয়ে ভর্তি কোনো শিশুই গুরুতর অসুস্থ নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে মোট ২৭ রোগী ভর্তি আছে। এর মধ্যে চারজনের হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে পাঁচজন।
গত ২৯ মার্চ থেকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪০ জন। একই সময়ে মোট ৬৭ জন রোগী হাসপাতালে সেবা নিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. খুরশীদ আলম জানান, জেলায় হামের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। তবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া জেলার অন্য কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগী ভর্তি নেই।