মুন্সীগঞ্জে চারুকলার একাডেমিতে চুরি

মুন্সীগঞ্জ চারুকলা সংস্থার ললিতকলা একাডেমি থেকে বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে। পহেলা বৈশাখের এক দিন আগে রোববার (১২ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে।
সোমবার (১৩ এপ্রিল) মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানটিতে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে ২০টি চেয়ার, ৬টি ফ্যান, বৈদ্যুতিক লাইট, বিদ্যুতের সংযোগ তার, ল্যাপটপ, টেপ রেকর্ডার, দুটি কম্পিউটার, হারমোনিয়ামসহ ব্যায়ামের প্রায় ১০ ধরনের সরঞ্জাম চুরি হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি মো. আরিফ উল ইসলাম বলেন, এটি পরিকল্পিত মনে হচ্ছে। সাংস্কৃতিক কার্যক্রম ব্যাহত করতে পাঁয়তারা করছে। পহেলা বৈশাখের আগে এ ধরনের ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।
মুন্সীগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, পুলিশ আলামত সংগ্রহ করেছে। তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।