দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে দৌলতদিয়া প্রান্তে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে এ নৌরুটে মোট ১৫টি ফেরি চলাচল করছে।
এর আগে বিকেল ৪টা ৫০ মিনিট থেকে বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।
