ঢাবি ফোরাম যশোরের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যশোরস্থ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘ঢাবি ফোরাম যশোর’-এর উদ্যোগে জেলার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ঢাবি ফোরাম যশোরের সভাপতি খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান খান রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আলহাজ মো. অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের প্রকাশক আলহাজ মো. সান্তনু ইসলাম সুমিত এবং যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম চপল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সিনিয়র সহসভাপতি শেখ সোহেল আহমেদ এবং সিনিয়র যুগ্ম সম্পাদক সোনিয়া ইসলাম সেতুসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন। পরে সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।