৩০ শিক্ষার্থীর ৬ মাসের বেতন দিলেন ইউপি সদস্য

সুনামগঞ্জ সদর উপজেলায় একটি বিদ্যালয়ের ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর ৬ মাসের বেতন দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় ছাত্র-ছাত্রীদের হাতে নগদ অর্থ তোলে দেওয়া হয়।
বিদ্যালয়টির ৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসের বেতন দিয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমাছ উদ্দিন শিপু।
ব্যক্তিগত তহবিল থেকে নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩০ জন ছাত্র-ছাত্রীর ৬ মাসের বেতনের জন্য প্রায় ৫০ হাজার টাকা দেন তিনি।
ইউপি সদস্য আলমাছ উদ্দিন শিপুর সভাপতিত্বে ও চৌমনী বাজার ব্যবসায়ী মো. আক্তার হোসেনের সন্ধালনায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সবরাজ ভিনসেন্ট গমেজ।
আরও বক্তব্য দেন নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো ইসমাইল হোসেন, স্থানীয় সমাজসেবক মো.সুলতান আহম্মেদ, চৌমনী বাজারের ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় অর্থদাতা আলমাছ উদ্দিন শিপু জানান, পাঁচ বছর ধরে তিনি নিজ তহবিল থেকে এলাকার গরীব অসহায়ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা দিয়ে আসছেন।
.png)






