logo

১০ টনের সেতুতে ৩৯ টনের ট্রাক, ভেঙে পড়ল পাটাতন

১০ টনের সেতুতে ৩৯ টনের ট্রাক, ভেঙে পড়ল পাটাতন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মিত শতবর্ষী সোনাহাট সেতুতে অতিরিক্ত ওজনের একটি ইটবোঝাই ট্রাক ওঠায় পাটাতন ভেঙে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল, চরম দুর্ভোগে পড়েছে তিন ইউনিয়নের হাজারো মানুষ। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে ইটবোঝাই একটি ট্রাক সেতুতে উঠতেই বিকট শব্দে দেবে যায় স্টিলের পাটাতন। 

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, সেতুটির ধারণ ক্ষমতা ১০ টন। কিন্তু ট্রাকটি বহন করছিল ৩৯ টন। অতিরিক্ত লোডের কারণেই দুর্ঘটনা ঘটেছে। ট্রাক মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ওভারলোডের কারণে মামলা না হলেও জরিমানার বিধান রয়েছে।