logo
Advertisement

বাসায় ঢুকে ছুরিকাঘাত করে পালালেন যুবক, হাসপাতালে নেওয়ার পথে তরুণীর মৃত্যু

বাসায় ঢুকে ছুরিকাঘাত করে পালালেন যুবক, হাসপাতালে নেওয়ার পথে তরুণীর মৃত্যু
মানচিত্রে গাজীপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ আতাউর মার্কেট এলাকায় ভাড়া বাসায় ছুরিকাঘাত করে এক তরুণীকে খুনের ঘটনা ঘটেছে। তাকে ছুরিকাঘাত করে অজ্ঞাতপরিচয় এক যুবক পালিয়ে যান।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাট ঘটেছে।

নিহত সানজিদা আক্তার বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি বাসা ভাড়া থাকতেন সানজিদা আক্তার। রোববার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবককে ওই বাসায় ঢুকে তরুণীকে ছুরিকাঘাত করে পালিয়ে যেতে দেখেন প্রতিবেশীরা। আশপাশের লোকজন এগিয়ে এসে তরুণীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।