চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে সাতজনের মৃত্যু
এশিয়া পোস্ট নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে সাতজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় আরও ৬ থেকে ৮ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেছেন, ঘটনাস্থলেই তিনজন মারা যান।


