logo
Advertisement

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

এশিয়া পোস্ট নিউজ,গাজীপুর
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: ইন্টারনেট থেকে নেওয়া

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৬৩.৭৪ শতাংশ।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উপাচার্য কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং পরীক্ষা কমিটির সভাপতি অনন্যা লাবণীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলাফল অনুযায়ী, দেশজুড়ে মোট ৪১৮টি স্টাডি সেন্টার ও ১৭০টি পরীক্ষা কেন্দ্রে ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তাদের মধ্যে ১০ হাজার ৮০৮ জন ছাত্র এবং ২০ হাজার ৮ জন ছাত্রী। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ হাজার ২৪ জন শিক্ষার্থী, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। সার্বিক পাসের হার ৬৩.৭৪ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৪ হাজার ৭২৫ জন (পাসের হার ৬১.২২ শতাংশ) এবং ছাত্রী ২ হাজার ৯৩৯ জন (পাসের হার ৬৮.২৫ শতাংশ)।

এর আগে গত ২৪ এপ্রিল পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ৫ জুন এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১২ জুন ২০২৬। ফলাফল প্রস্তুত করতে মোট ৪৯ কার্যদিবস সময় লেগেছে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসেন, তারা জীবনের অনেকটা সময় সংগ্রাম করে একাডেমিক পাঠ নিতে আসেন। তাদের সেবায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষাসহ সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার পাশাপাশি যেকোনো ধরনের অনৈতিকতা ও অব্যবস্থাপনা দূর করা হয়েছে।

বিষয় :