গাড়িচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগতির গাড়ির চাপায় আবুল হোসেন নামে এক পথচারীর নিহত হয়েছেন। প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় জনতা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন।
ঘটনাস্থাল থেকে এশিয়া পোস্টের প্রতিবেদক জানান, রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক অবরোধ করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বিস্তারিত আসছে...
বিষয় :নারায়ণগঞ্জ
.png)





