Advertisement

চট্টগ্রামে ড্রেনে পাওয়া গেল প্রাণঘাতী গুলির ১৪০০ খোসা

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে ড্রেনে পাওয়া গেল প্রাণঘাতী গুলির ১৪০০ খোসা
উদ্ধার হওয়া গুলির খোসা। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকার একটি ড্রেন থেকে এক হাজার ৪০০টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুর দুইটার দিকে ড্রেনটি পরিষ্কারের সময় গুলির খোসাগুলো নজরে আসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীদের।

তারা তাৎক্ষনিক পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে খোসাগুলো উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ এশিয়া পোস্টকে বলেন, সবগুলো খোসা প্রাণঘাতী বুলেটের। একে-৪৭, এসএমজি, এলএমকজিতে ব্যবহারের পর বুলেটের যে অংশটা থেকে যায় ওটাই।

তিনি বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানিয়েছি। স্যাররা আসছেন। উনারা এলে পরবর্তী সিদ্ধান্ত দেবেন।