logo

লামায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

লামায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার হ্লাথুই পাড়া ও আব্দুল্লাহ ঝিরি পাড়ায় পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন হ্লাথুই পাড়ার বাসিন্দা খ্যইচিং মার্মার ছেলে মংপ্রু মার্মা (৪০) এবং বড়ছনখোলা পাড়ার বাসিন্দা মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)।

আহত দুই শিশু হলো হানিফ ও নুর মোহাম্মদ। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন।

কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদ জানান, আহত দুই শিশুকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।