ভৈরবে এক বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চণ্ডিবের এলাকায় এ আগুন লাগে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।