গাজীপুরে ঝুটের গুদামে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। ফয়ায় সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর একটার পর গুদামটিতে আগুন লাগে। নিয়ন্ত্রণে আনার পর অগুন নির্বাপনের কাজ চলছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, গাজীপুরের মাঝুখান এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে আগুন লাগে। সেখানে রোলার, প্লাস্টিক, বিভিন্ন কাগজ গুদামজাত করা ছিল।
তিনি আরও জানান, দুপুরের খাবারের বিরতির সময় আগুন লাগায় হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরে দুজন শিশু ছিল আগুন লাগার পরপর তারা বেরিয়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
