Advertisement

কুষ্টিয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, কুষ্টিয়া
কুষ্টিয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। শুক্রবার (২৪ জুলাই) কুমারখালী থানাধীন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের সৈয়দ মাসউদ রুমি সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চর সরকারপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. রাহুল ইসলাম (২১) এবং একই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. সুমন ইসলাম (১৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল বেলা ১টার দিকে সৈয়দ মাসউদ রুমি সেতুর টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় দুই তরুণের কাছ থেকে ৩ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ২ হাজার ৫৭০ টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি ব্যবহৃত স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উদ্ধার করা আলামতসহ কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিষয় :কুষ্টিয়া