logo
Advertisement

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ৬ নেতাকর্মী আটক

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ৬ নেতাকর্মী আটক
আটক আওয়ামী লীগের ছয় নেতাকর্মী। ছবি: এশিয়া পোস্ট

রাঙামাটির সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাজেক এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে হবিগঞ্জ জেলার তিনজন, ব্রাহ্মণবাড়িয়ার দুজন এবং পটুয়াখালী জেলার একজন রয়েছেন।

ওসি আরও বলেন, আটককৃতরা সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় জীপ গাড়িতে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়ে আসছিল। পরে স্থানীয়রা বিষয়টি জানালে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।