বগুড়ায় বাস-রিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় রিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার কাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেমি আকতার (৪০) ও তার মেয়ে তনু আকতার (২০)। তবে তাদের ঠিকানা জানা যায়নি। ওই ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে রিকশায় কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আহত রিকশাচালককে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসি বলেন, দুজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।