এএসপি জহিরুলকে হবিগঞ্জ থেকে প্রত্যাহার, রাঙ্গামাটির পিএসটিএসে সংযুক্ত

সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে হবিগঞ্জ জেলার বাহুবল সার্কেল থেকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার (৪ মার্চ) পুলিশ সদরদপ্তর থেকে জারি করা এক প্রশাসনিক আদেশে তাকে রাঙামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়।
শনিবার (৭ মার্চ) হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত আদেশে জহিরুল ইসলামকে ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
হবিগঞ্জের এসপি মোছা. ইয়াছমিন খাতুন বলেন, এই বদলি পুলিশ বিভাগের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। প্রশাসনিক প্রয়োজনে বা দায়িত্ব পুনর্বিন্যাসের ক্ষেত্রে যে কোনো সময় কর্মকর্তাদের বদলি বা সংযুক্তি দেওয়া হয়ে থাকে।