logo

বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নদে ডুবে শিশুর মৃত্যু

বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে নদে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে গিয়ে আরাফাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরাফাত (১১) নারায়ণগঞ্জের বন্দরের বারপাড়া এলাকার আশা মিয়ার ছেলে। 

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী বলেন, রোববার দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আরাফাত। একপর্যায়ে সে তলিয়ে গেলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

তিনি বলেন, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদে ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।