যেসব এলাকায় দুপুর থেকে টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

এশিয়া পোস্ট নিউজ
যেসব এলাকায় দুপুর থেকে টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
ছবি: সংগৃহীত

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ শুক্রবার (২৬ জুন) নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মিতব্য সেতুর পাশে বিদ্যমান পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো—ফতুল্লা, এনায়েতপুর, কাশিপুর, মুক্তারপর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ। এছাড়াও এই সময়ে এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।