logo

দিল্লিতে আওয়ামী লীগ, দেশে ষড়যন্ত্র করছে জামায়াত: রাশেদ খান

দিল্লিতে আওয়ামী লীগ, দেশে ষড়যন্ত্র করছে জামায়াত: রাশেদ খান
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: এশিয়া পোস্ট

ভারতের দিল্লিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের ১৯৯৬ সালের বন্ধুত্ব আমরা দেখেছি। ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল।

তিনি আরও বলেন, সরকারের ছয় মাসের সময়কালে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা। কিন্তু জনগণ এসব কর্মসূচি গ্রহণ করেনি। জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যেকোনো চাপ ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

এর আগে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।