খাসি বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টা, কসাইকে গণপিটুনি

নওগাঁর ধামইরহাটে খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রি চেষ্টার হোতা কসাই এনতাজুলকে (৫৫) আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নানাইচ এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে চিনে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়।
জানা গেছে, গত রোববার সকালে মঙ্গলবাড়ী বাজারে মাংস বিক্রির জন্য একটি আলুক্ষেতে কুকুর জবাই করার সময় ধরা পড়ে যান এনতাজুল ও তার সহযোগী দুলু। সে সময় তারা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কুকুরের মাংস ও চামড়া উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় জনস্বাস্থ্যের ঝুঁকি শঙ্কায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ধামইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন বলেন, গণধোলাইয়ে আহত হওয়ায় এনতাজুলকে বর্তমানে চিকিৎসাধীন রাখা হয়েছে। সুস্থ হওয়ার পরপরই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। তবে তার সহযোগী দুলু মিয়ার খোঁজ পায়নি।