logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রচণ্ড কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে ঘাট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

ঘাট সূত্রে জানা গেছে, ঝড়ো আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে ওঠে, যা নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি চলাচল স্থগিত করে।

এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। মাঝনদীতে কোনো ফেরি অবস্থান করছে না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জেসানুল হক তপু জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।