logo

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ২

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ২
ডাম্প ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : এশিয়া পোস্ট

নওগাঁর পত্নীতলায় একটি দ্রুতগামী ডাম্প ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গাহন মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক আবু হাসান (৪৬) মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের হবিবুর রহমানের ছেলে ও যাত্রী তরিকুল ইসলাম (৪৫) ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের অছি উদ্দিনের ছেলে। পেশায় তরিকুল একজন মাইক্রোবাস চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকা থেকে প্রায় ৫০০ গজ উত্তরে একটি অজ্ঞাত ডাম্প ট্রাক যাত্রীবাহী অটোরিকশাটিকে সরাসরি চাপা দেয়। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলামের মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক ড্রাম ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর চালক ট্রাকসহ পালিয়ে গেছে, তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।